স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিতলে বা হারলে র‌্যাংকিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের

শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ । ছবি : সংগৃহীত
শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ । ছবি : সংগৃহীত

একসময় ওয়ানডে ক্রিকেট ছিল বাংলাদেশের সবচেয়ে গর্বের জায়গা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গর্বের জায়গা পরিণত হয়েছে মাথাব্যথার বড় কারণ হিসেবে। ওয়ানডে ফরম্যাটে যেন ছন্দই খুঁজে পাচ্ছে না টাইগাররা।

এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের কষ্টও বইতে হচ্ছে টাইগারদের। মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ জিতলে আরও একটি সিরিজ পরাজয় হবে বাংলাদেশের।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান বাংলাদেশের। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ আজ শেষ ম‌্যাচ জিতে সিরিজ জিতলেও দুই দলের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসবে না। শুধু পয়েন্ট বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজে ৭৯।

অন্যদিকে, সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব‌্যবধানে সিরিজ জিতলেও অবস্থান বদলাবে না দুই দলের কারও। তখন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে হবে ৮১, বাংলাদেশের হবে ৭৩।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি সিরিজ, ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে এই সিরিজ যদি হারেও তবে শঙ্কার কিছু নেই। আরও পর্যাপ্ত ম্যাচ রয়েছে টাইগারদের যেগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারলে সরাসরিই বিশ্বকাপ খেলার টিকিট পাবে লিটন-সাইফ-রিশাদরা।

২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X