স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুনে মন খারাপ স্যামির

ড্যারেন সামি। ছবি : সংগৃহীত
ড্যারেন সামি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের গ্যালারি ভরা ছিল দর্শকে, কিন্তু উল্লাসের চেয়ে হতাশার গুঞ্জনই ছিল প্রবল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া বাংলাদেশ দল মাঠে লড়াই করলেও, গ্যালারিতে তাদের জন্য ওঠেনি প্রেরণার স্লোগান—বরং বারবার ভেসে এসেছে একটাই শব্দ, “ভুয়া, ভুয়া!”

সেই শব্দ কেবল বাংলাদেশি ক্রিকেটারদের কানে পৌঁছায়নি, প্রতিধ্বনি হয়ে বেজেছে প্রতিপক্ষ ডাগআউটেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি স্পষ্ট জানালেন—বাংলাদেশি সমর্থকদের আচরণে তিনি খুশি নন।

স্যামি বলেন, ‘তারা তাদের খেলোয়াড়দের যেভাবে ট্রিট করে, সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি গ্যালারি থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান উঠছে। পরে জানলাম, এর মানে কী। কিন্তু যখন আপনি ঘরের মাঠে আপনার দলকে সমর্থন দিতে আসবেন, তখন আপনি একজন ভক্ত। সব খেলোয়াড়ই মাঠে সেরাটা দিতে চায়। তাই তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের আটটি সিরিজের মধ্যে সাতটিতে হারা ক্যারিবীয়রা এবার ফিরেছে গর্ব নিয়ে, আর হোম সিরিজে টানা চারটি জয় শেষে ব্যর্থ হয়ে হতাশার মুখে বাংলাদেশ।

স্যামি বুঝতে পারছেন সমর্থকদের মনঃকষ্ট, কিন্তু তবুও তিনি আহ্বান জানালেন ইতিবাচকতার— ‘আমি জানি, বাংলাদেশের ভক্তরা দলকে ভালোবাসে এবং চায় তারা জিতুক। কিন্তু সমালোচনার বদলে যদি আরও উৎসাহ দেওয়া যায়, তাহলে দল অনেক দূর যেতে পারবে।’

বাংলাদেশের মাঠে এমন মন্তব্য বিরল নয়, কিন্তু ড্যারেন স্যামির মুখে তা এসেছে এক ধরনের সতর্কবার্তা হিসেবেই—যেখানে বোঝা যায়, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, দর্শকের আচরণও দলের মানসিকতার বড় অংশ হয়ে দাঁড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X