মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হারে স্বাগতিকরা, আর তাতে সিরিজ এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

দুই বছর পর ঘরের মাঠে সিরিজ হার ঠেকানোর পরীক্ষা বাংলাদেশের সামনে। ‘ডু অর ডাই’ ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরম্যান্সেও পার করছেন বাজে সময়। তাছাড়া তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। বোলিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা কম থাকলেও পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইনআপে।

শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান/তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X