স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে কেন এই ‘কালো পিচ’

ভিন্নরূপে দেখা গেল মিরপুরের উইকেট। ‍ছবি : সংগৃহীত
ভিন্নরূপে দেখা গেল মিরপুরের উইকেট। ‍ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের উইকেট দেখে অনেক ক্রিকেট সমর্থকই অবাক। এ আবার কেমন পিচ! ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড়েরা আগে থেকেই এই পিচ সম্পর্কে অবগত থাকলেও সাধারণ দর্শকরা এমন পিচ দেখে অবাকই হয়েছেন।

প্রথম ১৫ ওভারের খেলা বিশ্লেষণে বলা যায় যে, মিরপুরের এই কালো পিচ স্পিন সহায়ক। শুধু স্পিন সহায়ক বললেও বোধহয় ভুল হবে। এমন উইকেটে সাধারণ মানের স্পিনাররাও যেন রূপ নিচ্ছেন শেন ওয়ার্ন-মুরালিধরনে। ব্যাটারদের কাজটা কঠিন করে দিচ্ছে স্পিনারদের বাড়তি স্পিন। একই সঙ্গে বল ব্যাটেও আসছে ধীরগতিতে। রীতিমতো এমন উইকেটে ব্যাটিং করা খুবই কষ্টসাধ্য কাজ যে কোনো ব্যাটারের জন্য। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ব্যাটারদের সামনে যে আরও কঠিন সময় অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।

সবার মনে একটাই প্রশ্ন, হুট করে কেন এই কালো পিচ। এতটুকু নিশ্চিত করে বলা যায় যে, এর আগেও মিরপুরে এমন পিচের দেখা মিলেছে। ধারণা করা যায়, হোম অ্যাডভান্টেজের সবটুকু নিতেই এমন পিচ বানিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে প্রতিটি ওয়ানডে ম্যাচই এখন টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দল সংশ্লিষ্টরাও নিশ্চিত করতে চাচ্ছে উইকেটের বাড়তি সুবিধা নিয়ে হলেও যেন সিরিজের সব ম্যাচেই জয় নিশ্চিত করা যায়।

অনেকেই আবার প্রশ্ন তুলছেন, এমন উইকেটই যদি তৈরি করা হয় তাহলে পূর্বের গামিনীর দোষ কী ছিল? লঙ্কানকে বদলে টনি হেমিংকে বেশি টাকা দিয়ে এনে যদি উইকেটের চরিত্র একই থাকে তাহলে পরিবর্তনটা কোথায়?

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১১

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৩

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৪

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৫

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৬

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৭

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৮

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৯

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

২০
X