স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বউ ঘরে রেখে বাংলাদেশকে একাই হারিয়ে দিলেন সামি

বিলাল সামি। ‍ছবি : সংগৃহীত
বিলাল সামি। ‍ছবি : সংগৃহীত

চলতি মাসের ৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসেন আফগানিস্তানের পেসার বিলাল সামি। বিয়ের দুই দিন পরই ডাক পেয়ে যান জাতীয় দলে। বিয়ের আগেও জানতেন না তার জন্য এমন কিছু অপেক্ষা করছে। দেশের দায়িত্ব পেয়ে নতুন বউ ঘরে রেখেই আফগান দলের সঙ্গে যোগ দেন সামি। রীতিমতো বিলাল সামির জীবনে সৌভাগ্য বয়ে এনেছেন তার স্ত্রী।

বাংলাদেশ সিরিজের দলে থাকারই কথা ছিল না সামির। একজনের চোটে কপাল খুলে তার। তবে, প্রথম দুই ম্যাচ একাদশের বাইরেই থাকতে হয় তাকে। শেষ ম্যাচে সুযোগ পেয়ে সেটিকে সবচেয়ে সেরা উপায়ে কাজে লাগান এই আফগান পেসার। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।

আন্তর্জাতিক ক্রিকেট সামির অভিষেক হয়েছে ২০২৪-এর ডিসেম্বরে। তবে সেবার এক ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি তিনি। অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকার পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ মেলেনি তার। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দে ছিলেন ২১ বছর বয়সী এই পেসার।

সদ্য শেষ হওয়া গাজী আমানুল্লাহ খান রিজিওনাল ওয়ানডে টুর্নামেন্টে স্পিনঘার অঞ্চলের হয়ে সামি ২২.৯০ গড় ও ৪.৯৭ ইকনোমি রেটে নিয়েছেন ১০ উইকেট। এমন পারফরম্যান্স আর একটু ভাগ্য তাকে আবার দলে ফেরার সুযোগ করে দেয়।

শান্ত, মিরাজ, রিশাদ, তানভীর ও হাসান মাহমুদকে আউট করে ফাইফার পূরণ করেন সামি। হন ম্যাচসেরাও। নিজের এমন পারফরম্যান্সে বেজায় খুশি সদ্য বিয়ে করা এই পেসার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘নিজের খেলা নিয়ে অনেক পরিশ্রম করেছি। দল আমার পাশে ছিল। কাজটা সহজ ছিল না, কারণ দলে অনেক বিকল্প আছে। নিজের সেরাটা দিতে পেরে খুবই ভালো লাগছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১০

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১১

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১২

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৩

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৪

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৫

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৬

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৭

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৮

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৯

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

২০
X