স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

‘কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে ভাবছি’

আফগানদের কাছে সিরিজ হারে হতাশ মিরাজ। ‍ছবি : সংগৃহীত
আফগানদের কাছে সিরিজ হারে হতাশ মিরাজ। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তিন ওয়ানডের সবকটিতেই বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আফগানদের কাছে সিরিজ হারের পর মিরাজরা ভাবছেন কীভাবে পরের সিরিজে ভালো করা যায়।

ম্যাচ জিততে হলে রান করা বিকল্প নেই। টাইগার অধিনায়ক ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। অবশ্যই ল্যাকিংস আছে। আর ল্যাকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না।'

ভুলগুলো শোধরাতে না পারলে সামনে যে আরও কঠিন দিন আসছে সেটি অজানা নয় মিরাজের। সেই শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ না করতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক টাফ হবে। যে মিস্টেকগুলো করেছি, যদি সেসব ইম্প্রুভ না করতে পারি সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডেতে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে মিরাজদের। শেষ ম্যাচে ৯৩ রানে অলআউট হয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ২০০ রানে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এমন অভিজ্ঞতা আগে ছিল না বাংলাদেশের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X