বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘জ্যোতি ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত’

নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। জুনিয়রদের দিয়ে কাজ করানো, তাদের মারধর করার মতো গুরুতর অভিযোগ জ্যোতির বিরুদ্ধে তুলেছেন জাহানারা। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন টাইগ্রেস পেসার।

ক্ষমতা পেয়ে জ্যোতি সেটির অপব্যবহার করে বলে জানান জাহানারা। একইসঙ্গে বর্তমান অধিনায়ক ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করতে বলেও জানান তিনি। জাহানারা বলেন, ‘ড্রেসিংরুমে ক্রিকেট নিয়ে এখন আলোচনা হয় কম। ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়দের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘‘সাল্লু’’, আমাকে ‘‘এই জাহান’’। আমি অবশ্য অবাক হইনি। জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।’

জাতীয় দলের ‘গ্রুপিং’ নিয়েও সরাসরি কথা বলেন জাহানারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে নাহিদা আর ঋতুমণি পরিকল্পনা করে। এরা যদি মনে করে কাউকে ‘‘সাইজ’’ করতে হবে তখন জ্যোতির সঙ্গে আলোচনা করে। জ্যোতির আবার একটা আলাদা গ্রুপ আছে। ওর সঙ্গে আছে পিংকি ও ইশমা। রাবেয়া ওর ডান হাত। এখন সুমাইয়াও যোগ হয়েছে। এই হচ্ছে জ্যোতির প্যানেল। এরা যে কী করতে পারে আপনার কোনো ধারণাই নেই। পুরো ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে।’

জাহানারা আলম দাবি করেন, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন জ্যোতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এ রকম জানিয়েছে ‘‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X