স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, ক্রিকেট আভিজাত্যের খেলা: আসিফ

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর। ছবি: সংগৃহীত
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল এবং ফুটবলারদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বিসিবি পরিচালক আসিফ আকবর। বিসিবির চলমান বোর্ডে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় আসিফ জানান, প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। এমনকি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ হিসেবে উল্লেখ করে ফুটবলের সঙ্গে এর তুলনা করেন এবং প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন।

বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর কুমিল্লার উদাহরণ টেনে বলেন, ‘আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, কিন্তু ২৪ নভেম্বর সেই একই স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রত্যেকটা জেলার স্টেডিয়াম ফুটবল দখল করে রেখেছে, যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।’

আসিফ আকবর তার বক্তব্যে বলেন, ফুটবলের জন্য ক্রিকেটের উন্নতি ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি আছেন এবং যারা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে সম্পৃক্ত আছেন, ফুটবল ক্লাবের সঙ্গে… ক্লাবের সঙ্গে জড়িত থাকলেই কিন্তু ফুটবল-ক্রিকেট-হকি, সবই হয়। আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে।’

নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে আসিফ বলেন, ‘আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার। আমাদের বোর্ড সভাপতিকে অনুরোধ করব, সিনিয়র বোর্ড সদস্য যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে, আমাদেরকে খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X