স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার সেরা ইনিংস জয়ের, শতকের অপেক্ষায় মুমিনুল

ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন জয়। ছবি : সংগৃহীত
ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন জয়। ছবি : সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে সর্বোচ্চ ইনিংসে রূপান্তর করেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ওপেনারের টেস্টে আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী মুমিনুল অপেক্ষায় শতক হাঁকানোর। ১২৪ বলে ৮০ রান করে দিন শেষ করেছেন তিনি। বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। লিড পেয়েছে ৫২ রানের।

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান ফিফটি পেলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় দিনে আইরিশ বোলারদের একমাত্র প্রাপ্তি সাদমানের উইকেট। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড।

এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।

তাইজুলের পর উইকেট পান হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X