স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। তার আগেই দলগুলো পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে কাজ করে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে।

বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।

নিলামের আগে অংশগ্রহণকারী পাঁচ দল সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ১০ ক্রিকেটারকে। তবে সেই তালিকায় নেই লিটন দাস, তানজিম হাসান সাকিব, জাকের আলী, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নাহিদ রানা, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা। দল পেতে তাদের অপেক্ষা করতে হবে ২১ নভেম্বর পর্যন্ত।

বিপিএলে এখন পর্যন্ত দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা

রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান

সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ

ঢাকা ক্যাপিটালস— তাসকিন আহমেদ, সাইফ হাসান

রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত

চট্টগ্রাম রয়্যালস— শেখ মাহেদী, তানভীর ইসলাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X