কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে যে দিবসগুলোতে বন্ধ থাকবে স্কুল, তালিকা প্রকাশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

শিক্ষাপঞ্জির ওই তালিকা অনুযায়ী পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব, ঈদে মিলাদুন্নবীতে আগে ছুটি না থাকলেও এবার একদিন করে ছুটি রাখা হয়েছে।

তবে ২০২৬ সালের বিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১২ দিন ছুটি কমানো হয়েছে। এ ছাড়া শবেমেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখা হবে।

একনজরে ২০২৬ সালের বিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা

২০২৬ সালে সর্বমোট ছুটি থাকবে ৬৪ দিন।

রমজান ও ঈদুল ফিতর : পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ১৯ দিনের ছুটি (৮ মার্চ থেকে ২৬ মার্চ)।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি : পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ১২ দিনের ছুটি (২৪ মে থেকে ৪ জুন)।

শারদীয় দুর্গাপূজা : দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটি (১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর)।

শীতকালীন অবকাশ ও বড়দিন : যিশু খ্রিস্টের জন্মদিন ও বছরের শেষ ছুটি মিলিয়ে মোট ১০ দিনের ছুটি (২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি থাকবে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি মিলবে মার্চ মাসে। রমজান, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন ক্লাস বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটির তালিকা দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। তবে কোনো বিশেষ প্রয়োজনে বা পরীক্ষার সময়সূচির পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমন্বয় করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X