সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মোমবাতি জ্বালিয়ে আঁধার নিবারণ। ছবি : সংগৃহীত
মোমবাতি জ্বালিয়ে আঁধার নিবারণ। ছবি : সংগৃহীত

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংস্কারকাজ ও গাছের শাখা-প্রশাখা কর্তনের কারণে সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ ও মালুয়া হাউজ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া ও বিরতি সিএনজি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X