রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির কমিটিতে বড় পরিবর্তন

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গঠিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বড় ধরনের পুনর্বিন্যাসে গেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন কমিটির দায়িত্বে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দেয় বিসিবি।

নারী ক্রিকেট উইংয়ে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বিভাগে নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। এত দিন পর্যন্ত নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাক রাজকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি পুরোপুরি দায়িত্ব ছাড়ছেন না—নারী উইংয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

রাজের জন্যও অপেক্ষা করছিল নতুন দায়িত্ব। তিনি এখন থেকে হাই-পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে এত দিন ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ।

খালেদ মাসুদকে দেওয়া হয়েছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব—গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। নির্বাচনের পর থেকে এই কমিটির দায়িত্ব পালন করা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বোর্ড সূত্রে জানা গেছে, এ পুনর্বিন্যাসকে বিসিবির কাঠামো আরও কার্যকর ও ফলপ্রসূ করার অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা এবং কাজের গতি বাড়ানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X