রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

শততম টেস্টে শতকের পর মুশফিকের উদযাপন। ছবি : সংগৃহীত
শততম টেস্টে শতকের পর মুশফিকের উদযাপন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তিনি এক অনন্য চরিত্র—অনুশীলনের নেশায় নিবেদিত, পরিশ্রমে অবিচল, চাপের মুহূর্তে সবচেয়ে ভরসাযোগ্য নাম। অথচ মুশফিকুর রহিম নিজেই নাকি এখনো বিশ্বাস করতে পারেন না, তিনি দেশের জার্সিতে খেলেছেন ১০০টি টেস্ট। আর সেই বিশেষ মাইলফলকটি তিনি রাঙিয়েছেন সেঞ্চুরিতে—বিশ্ব ক্রিকেটে যা করেছিলেন মাত্র ১০ জন।

মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে এসে মুশফিকের কণ্ঠেই শুনতে পাওয়া গেল বিস্ময় আর কৃতজ্ঞতার সুর।

‘বাংলাদেশের একজন খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট খেলব—এটা কখনো ভাবিনি,’ বললেন তিনি। ‘স্বপ্নেও ছিল না। তাই নিজের জন্য যেমন বড় অর্জন, দেশের জন্যও তেমনি গর্ব। এখন মনে হচ্ছে দায়িত্ব আরও বেড়ে গেল।’

দীর্ঘ ফরম্যাটে দেশের তরুণদের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানালেন অভিজ্ঞ এই ব্যাটার। ‘চাই আমার পর ড্রেসিংরুমে এমন দুই-একজন থাকুক, যারা এই জায়গাটা ধরে রাখতে পারবে। ১০০ টেস্ট বিশাল পথ—এ পথে হাঁটতে হাঁটতে যা যা শিখেছি, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি।’

তিনি আরও জানান, বিসিবির আয়োজন ও সম্মান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

সাদা বলের ক্রিকেট থেকে আগেই বিদায় নেওয়া মুশফিক আবারও জানিয়ে দিলেন—টেস্ট ক্রিকেটই তার ‘শেষ ঠিকানা’।

‘যতদিন পারি খেলতে চাই। এই ফরম্যাটের জন্য আলাদা ফিটনেস আর আলাদা প্রস্তুতি লাগে। সিরিজ ধরে, ম্যাচ ধরে দেশের জন্য অবদানই আমার লক্ষ্য। প্রতিটি ইনিংসই নতুন পরীক্ষা।’

মুশফিক বলেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান স্মৃতি এখনো তার প্রথম ডাবল সেঞ্চুরি। সেই ইনিংসের পরই নাকি দলের ভেতরে বড় রানের ওপর আস্থা তৈরি হয়েছিল।

পেশাদারত্বের প্রতি তার একনিষ্ঠতা নিয়ে কোনো বিতর্কই নেই। নিজের ভাষায়— আসলে আমি একটু বোরিং মানুষ। একই জিনিস ২০ বছর করেও করতে পারি, যদি জানি এটা আমাকে আর দলকে সাহায্য করে। রান করবো কি না সেটা আমার হাতে নেই, কিন্তু পরিশ্রমটা কতটা করবো সেটা সম্পূর্ণ আমার ওপর।

তিনি জানান, এবারও মাঠে নামার আগেই মনে হয়েছিল যেন প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন—উত্তেজনা, দায়বদ্ধতা সবই ছিল অটুট।

ক্যারিয়ারের এতগুলো বছর পরও মুশফিকের একটাই স্বপ্ন—আমি যখন এই দলটা ছেড়ে যাব, চাই বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ের অন্তত প্রথম ছয়ের মধ্যে থাকুক। এটা আমার বড় লক্ষ্য। বাকিটা আল্লাহর ইচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েব পোর্টাল অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X