স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে ৬ উইকেট নেওয়ার রহস্য জানালেন সিরাজ

উইকেট প্রাপ্তির আনন্দে শূন্যে উড়ছেন মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত
উইকেট প্রাপ্তির আনন্দে শূন্যে উড়ছেন মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত

শুরুটা করলেন বুমরাহ। মাঝে রীতিমতো আগুনে বোলিংয়ে লঙ্কানদের ব্যাটিং দেয়াল ছাড়খার করলেন মোহাম্মদ সিরাজ। শেষটা করলেন হার্দিক পান্ডিয়া। ভারতের এই তিন বোলার তোপে এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা। ভারত জিতেছে ১০ উইকেটে। ১০০ ওভারের ফাইনাল শেষ মাত্র ২১.৩ ওভারে।

ভারতের সহজ জয়ে শিরোপা জয়ের অন্যতম কারিগর পেসার সিরাজ। যিনি নিয়েছেন ছয়টি উইকেট। অনুমিতভাবে জিতেছেন তিনি ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার। কোন জাদুতে ফাইনালের মতো মঞ্চে ছয়টি উইকেট নিয়ে নজর কাড়লেন সিরাজ। তা জানিয়েছেন তিনি নিজেই।

ওয়ানডেতে নতুন বলেই বোলিং করেন সিরাজ। বল করার ভঙ্গিটাও ভিন্ন। সাধারণত ক্রস সিম (বলের সিমের সঙ্গে আঙুল থাকে আড়াআড়ি) ধরে বল করেন তিনি। ফলে কোনো বল পিচে পড়ে লাফিয়ে ওঠে, কোনোটি যায় নিচের দিকে। মোদ্দা কথা, এই স্টাইলের বোলিংয়ে ইনসুইং বেশি হয়। ফাইনালে এই পদ্ধতিতেই সফল হন সিরাজ।

ফাইনালের পর সিরাজ বলেছেন, ‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে দিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে।’

ব্যাটারদের পায়ের কাছে বল করেছেন সিরাজ। খেলতে বাধ্য করেছেন। এই প্রসঙ্গে সিরাজ বলেন, ‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’

সিরাজ বল করেছেন সাত ওভার। উইকেট পেয়েছেন ছয়টি। ২১ রান দিলেও পেয়েছেন একটি মেডেনের দেখা। বুমরাহ ৫ ওভারে এক মেডেনে ২৩ রানে নেন এক উইকেট। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২.২ ওভারে মাত্র দেন তিন রান, উইকেট পান তিনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী 

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১০

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১১

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

১৫

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

১৬

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

১৮

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

২০
X