ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারতের অষ্টম শিরোপা

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারতের অষ্টম শিরোপা

ফাইনালটা হবে জম্পেশ। এমন ধারণাই ছিল অনুমিত। ধারে ভারে এগিয়ে থাকা ভারতের সামনে তারুণ্যনির্ভর উদ্দীপ্ত শ্রীলঙ্কা। কিন্তু কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। শ্রীলঙ্কাকে একপ্রকার গুঁড়িয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে ভারত।

টস জিতে আগে ব্যাট করতে নেমে রীতিমতো অসহায় ছিল লঙ্কান ব্যাটাররা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ তোপেই যেন গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা। জবাবে ভারত ম্যাচ জিতেছে ১০ উইকেটের ব্যবধানে, মাত্র ৬ দশমিক ১ ওভারে।

সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ দশমিক ১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এদিন রোহিত শর্মার বদলে গিলের সঙ্গে ওপেন করতে নামেন ইশান কিষাণ। টি-টোয়েন্টি ধাচে ব্যাটিং করে ৪৩ দশমিক ৫ বল হাতে রেখে এশিয়া কাপের শিরোপা জিতে নেয় ভারত। গিল ১৯ বলে ৬ চারের সাহায্যে ২৭ এবং কিষাণ ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট পরে ইনিংস উদ্বোধন করতে নামে শ্রীলঙ্কা। তবে শুরুতেই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালায় ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে চার লঙ্কান ব্যাটারকে ফেরান এই পেসার। তার ধাক্কায় মাত্র ১২ রানের মধ্যে প্রথম ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে পাঁচটিই তুলে নেন সিরাজ।

প্রথম ওভারে কুশল পেরেরাকে শূন্য রানে ফেরান জাসপ্রিত বুমরাহ। এরপর থেকে লঙ্কান শিবিরে তাণ্ডব চালান আরেক পেসার সিরাজ। একে একে তুলে নেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। পরের ওভারে ফিরে দাসুন শানাকাকে নিজের পঞ্চম শিকার বানিয়েছেন সিরাজ। ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস সর্বোচ্চ ১৭ রানে সেই সিরাজের বলেই আউট হন। একাদশে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দাসুন হেমন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সিরাজ ২১ রানে ৬টি এবং পান্ডিয়া ৩ রানে ৩টি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন বুমরাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১০

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১১

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১২

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৫

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৬

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৭

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৮

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৯

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

২০
X