সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডাম্বুল্লায় সিরিজের শুরুটাই একপ্রকার একতরফা করে রাখল পাকিস্তান। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ওপেনার সাহিবজাদা ফারহানের ঝরঝরে হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

বুধবার রাঙ্গিরি ডাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৯.২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। জবাবে ১২৯ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে যায় ১৬.৪ ওভারে, হাতে থাকে ২০ বল।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে পাওয়ারপ্লেতেই গড়ে তোলেন ৫৯ রানের জুটি। আইয়ুব ১৮ বলে ২৪ রান করে ফিরলেও ইনিংসের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন ফরহান। ৩৬ বলে ৫১ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক সালমান আলী আগা করেন ১১ বলে ১৬ রান।

মাঝপথে ফখর জামান দ্রুত ফিরলে খানিকটা চাপ তৈরি হলেও শেষ দিকে উইকেটকিপার উসমান খান ও অলরাউন্ডার শাদাব খান ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন। শাদাব অপরাজিত থাকেন ১২ বলে ১৮ রান করে; উসমান খান ১৩ বলে ৭ রান নিয়ে সঙ্গ দেন।

এর আগে বল হাতে পাকিস্তানের সাফল্যের ভিত্তি গড়ে দেন স্পিনার আবরার আহমেদ ও পেসার সালমান মির্জা—দুজনই নেন তিনটি করে উইকেট। শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নেন দুটি করে উইকেট। শাদাবের ফিগার ছিল ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংসে শুরুতেই ধাক্কা লাগে। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা দ্রুত ফিরলে পাওয়ারপ্লেতেই স্কোর দাঁড়ায় ১৫/২। এরপর কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা সামাল দেওয়ার চেষ্টা করলেও ইনিংস গতি পায়নি। একমাত্র লড়াই করেন জানিথ লিয়ানাগে—৩১ বলে ৪০ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হন।

শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা (১২) ও লোয়ার অর্ডার বড় অবদান রাখতে ব্যর্থ হলে শ্রীলঙ্কা থামে ১২৮ রানেই।

এই জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। একই মাঠে শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X