স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দল তৈরি করতে পারে কোচ, কিন্তু খেলতে হবে খেলোয়াড়দেরই’

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সর্বশেষ তিন সিরিজের দুটিতেই হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে এবং বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।

নিজেদের টেস্ট ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় ভারত। সর্বপ্রথম ২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিল টিম ইন্ডিয়া। অথচ ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে ভারতের। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের আগে টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।

হঠাৎ করে ভারতের এমন বাজে পারফরম্যান্সে হতাশ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ভারত টেস্ট দলের বাজে পারফরম্যান্সের ‘পোস্টমর্টেম’ করা দরকার বলে মনে করেন তিনি। এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘টেস্ট পর্যায়ে ভারতের কোন জায়গায় ঘাটতি হয়েছে, সেটির পোস্টমর্টেম করতে হবে।’

ভারতের সাবেক কোচ ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়ার আহ্বানও জানিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘প্রয়োজনে দলের বাইরে থেকে পরামর্শ নিন। ভারতের সর্বশেষ দুই কোচ- রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অতীতে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের পরামর্শ নিন। সেই সঙ্গে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকারকে নিয়ে বসুন এবং পরের পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করুন।’

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের অধীনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। তাই ভারতের ব্যর্থতার পেছনে গম্ভীরের সমালোচনায় মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা। কিন্তু গাভাস্কার মনে করেন, মাঠে খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘দল তৈরি করে দিতে পারে কোচ। কিন্তু মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।’

গম্ভীরের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি মনে করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের কৃতিত্ব যদি গাভাস্কারকে না দেওয়া হয় তাহলে কেন ব্যর্থতার দায় তার ওপর দেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X