ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে এনামুলদের রিট খারিজ

এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের প্লেয়ার্স ড্রাফটের ঠিক একদিন আগেই ৯জন ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ১১তম আসরে ফিক্সিংকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় তাদের আসন্ন টুর্নামেন্ট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন করা হয়েছিল হাইকোর্টে। রিটের মাধ্যমে ৯জনকে নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান, অ্যাডভোকেট (আপিল বিভাগ), উভয়পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ—মাননীয় বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও মাননীয় বিচারপতি রেজাউদ্দিন আহমেদ—৩০ নভেম্বর ২০২৫ তারিখের আদেশে রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন। সেজন্যই তাদের ছাড়াই আজকের নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X