স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে ভারত দলের প্রতিটি খেলোয়াড়কে ম্যাচ ফি–এর ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

৩ ডিসেম্বর অনুষ্ঠিত ওই ম্যাচে ভারত ৩৫৯ রানের বড় লক্ষ্য দাঁড় করালেও সফল রান তাড়ায় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে সিরিজে ১–১ সমতা ফেরায় তারা। তবে পরে বিশাখাপত্তনমে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে দেখা যায়, অনুমোদিত সময় ছাড় হিসাবের পর ভারত নির্ধারিত লক্ষ্যের চেয়ে দুই ওভার কম করেছে। এই অপরাধের জন্য আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জরিমানার সিদ্ধান্ত দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভারের ঘাটতির জন্য প্রতি ওভারে ম্যাচ ফি–এর ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয় ভারত দলের খেলোয়াড়দের।

ভারত অধিনায়ক কে এল রাহুল অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন–ফিল্ড আম্পায়ার রড টাকার ও রোহান পান্ডিত অভিযোগ উত্থাপন করেন। তাদের সঙ্গে তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল বিষয়টি পর্যবেক্ষণে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X