স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কত লাগবে জানা গেল

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কলকাতার ইডেন গার্ডেন্সের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে। গ্রুপ পর্ব, সুপার এইট ও সেমিফাইনাল—বিভিন্ন স্তরের দর্শকদের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিট। যেগুলোর দামেও রয়েছে তারতম্য।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে ইডেন গার্ডেন্সে রয়েছে ইতালির বিপক্ষে লড়াই। এই ম্যাচের টিকিট প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল-এ বসে খেলা দেখার জন্য লাগবে ১ হাজার রুপি। একই ম্যাচে লোয়ার ব্লক সি, এফ ও কে-এর টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি। এ ছাড়া লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে-তেও দর্শকরা ২০০ রুপিতে টিকিট পাবেন। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি।

বাংলাদেশের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াই। এই দুই ম্যাচে টিকিটের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫ হাজার রুপি, লোয়ার ব্লক বি ও এল-এর জন্য দিতে হবে ১ হাজার ৫০০ রুপি। এই ম্যাচগুলোতে লোয়ার ব্লক সি, এফ ও কে-এর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার রুপি। লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে-এর টিকিট মিলবে ৫০০ রুপিতে। আপার ব্লকে বসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কিংবা বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য খরচ পড়বে ৩০০ রুপি।

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল-এ বসার জন্য লাগবে ৩ হাজার রুপি, সি। এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে। সব মিলিয়ে বাংলাদেশের ম্যাচগুলোতে সাধারণ দর্শক থেকে শুরু করে প্রিমিয়াম গ্যালারির দর্শকদের জন্যও রয়েছে একাধিক বিকল্প।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X