চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার গ্রেপ্তার

গ্রেপ্তার নাহিদ শিকদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার নাহিদ শিকদার। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউপির বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন‌এম ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এর‌ই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় অভিযান চলছে। নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ২০২০ সালের ১০ ডিসেম্বর পদত্যাগ করলে জেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ শিকদার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১০

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১১

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১২

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৩

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৭

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৮

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৯

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

২০
X