স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সে অ্যাশেজ হারের শঙ্কায় ইংল্যান্ড

তৃতীয় টেস্টেও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। ছবি : সংগৃহীত
তৃতীয় টেস্টেও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। ছবি : সংগৃহীত

পার্থ ও ব্রিসবেনে ব্যর্থতার পর অ্যাডিলেড টেস্টকে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখেছিল ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টেও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে সফরকারীরা। ছোট ছোট জুটি গড়েও বড় করতে ব্যর্থ হয় ইংল্যান্ডের ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২১৩। অজিদের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে এখনো ১৫৮ রানে।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের নামের পাশে তখন ৮৩ ওভার। দিনের খেলা শুরুর ৫০ বলের মধ্যেই গুটিয়ে যায় অজিরা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৭১ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ১০৬ রান করেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের জফরা আর্চার ৫৩ রানে নিয়েছেন ৫ উইকেট।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ১৬.৪ ওভারে ৪ উইকেটে ৭১ রান। যেখানে ইনিংসের দশম ওভারে ওলি পোপ ও বেন ডাকেটকে ফিরিয়েছেন নাথান লায়ন। তাতে গ্লেন ম্যাকগ্রাকে টপকে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেলেন লায়ন।

বিপদে পড়া ইংল্যান্ডকে টেনে তোলার দায়িত্ব নেন হ্যারি ব্রুক ও স্টোকস। পঞ্চম উইকেটে ১১৯ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা (ব্রুক-স্টোকস)। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে ব্রুককে (৪৫) ফিরিয়ে জুটি ভাঙেন ক্যামেরুন গ্রিন। ব্রুক ফেরার পর ছোটখাটো ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। মুহূর্তেই ৫৪.১ ওভারে ৮ উইকেটে ১৬৮ রানে পরিণত হয় ইংলিশরা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন স্টোকস। নবম উইকেটে ৮৪ বলে ৪৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন স্টোকস-আর্চার। ছয় নম্বরে নামা স্টোকস ১৫১ বলে ৪৫ রানে অপরাজিত। আর্চার ৩০ রানে ব্যাটিং করছেন। এরই মধ্যে তিনি ৪৮ বল খেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X