মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বড় দুঃসংবাদ

প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত
প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি দিন বাাক নেই আর। ঠিক এমন সময়ই বড় দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে। বিশ্বকাপে খেলা হচ্ছে অজি তারকা পেসার প্যাট কামিন্সের।

প্যাট কামিন্স এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের পর থেকেই মাঠের বাইরে ছিলেন কামিন্স। এর আগে সর্বশেষ জুলাইতে খেলেছিলেন এই তারকা। চোট থাকলেও কামিন্সকে স্কোয়াডে রেখেছিল অজিরা। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘তার (কামিন্স) সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে।’ এর ফলে কামিন্সের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। এছাড়াও দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে ম্যাথু শর্টকে। তার জায়গায় স্পিন সামলানোর দক্ষতা থেকে দলে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ।

দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। চোট সমস্যা থাকলেও ফিট হয়ে বিশ্বকাপে খেলবেন টিম ডেভিড, নাথান এলিস ও জশ হ্যাজলউড। চোটের কারণে অ্যাশেজে খেলা না হলেও ফিট হয়ে উঠেছেন পেসার হ্যাজলউড। বিগ ব্যাশে পাওয়া চোট থেকে সুস্থ হয়েছেন টিম ডেভিড। চোট কাটিয়ে বিশ্বকাপে খেলবেন নাথান এলিসও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X