স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির জরুরি সভা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের এই ঘোষণার পর আজ সোমবার (০২ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের এই ঘোষণার পর আজ সোমবার (০২ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। গতকাল রোববার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার কথা জানিয়ে দেয়। আর পাকিস্তান সরকারের ‘বেছে বেছে’ ম্যাচ খেলার সিদ্ধান্তের খবরটি খুব দ্রুতই আইসিসির নজরে আসে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই অবস্থানে বেশ অসন্তুষ্ট।

আইসিসি মনে করে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে—এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার।

আইসিসির আশা, এই সিদ্ধান্তের নেতিবাচকের প্রভাবের বিষয়টি পাকিস্তান বিবেচনা করবে, ‘আইসিসি আশা করে যে, পিসিবি তাদের নিজেদের দেশের ক্রিকেটের ওপর এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি বিবেচনা করবে। কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করার সম্ভাবনা রাখে, যার সদস্য এবং সুবিধাভোগী পিসিবি নিজেও।’ আইসিসির প্রধান লক্ষ্য হলো সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা। সংস্থাটি আশা করছে, পিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে যাতে ক্রিকেটের স্বার্থ রক্ষা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X