স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষত শুকানোর আগেই ভারতকে নতুন আঘাত পাকিস্তানের!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই ক্ষত এখনও শুকায়নি! পাকিস্তানের এমন ঘোষণার পর থেকেই এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব ক্রিকেট। গতকাল সোমবার তো জরুরী বৈঠক ডাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই বৈঠক প্রসঙ্গে এখন পর্যন্ত অবশ্য সুনির্দিষ্ট কিছু জানায়নি আইসিসি। যে বৈঠক থেকে পাকিস্তানের জন্যও আসতে পারে কঠিন সিদ্ধান্ত। তবে যে সিদ্ধান্তই আসুক না কেন পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড়।

এমন পরিস্থিতিতে ভারতকে আবারও নতুন করে আঘাত দেওয়ার পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান। এবার ভারতে পিএসএলের আগামী আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের সর্বশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে আগামী আসর থেকে ভারতের এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রাখবে না পিসিবি, এমনটাই বলা হয়েছে পাকিস্তানি গণমাধ্যমের খবরে।

গত মৌসুমে পাকিস্তানে পিএসএলের সম্প্রচার স্বত্ব পেয়েছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ছিল ওয়ালি টেকনোলিজ, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন এবং মাইকো। পাকিস্তানের বাইরে বাংলাদেশে পিএসএল দেখা গিয়েছিল টি স্পোর্টসে। এ ছাড়া ভারতে পিএসএলের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পায় ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক।

গত বছর পেহেলগামের ঘটনার পর মৌসুমের মাঝ পথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান দুইটি। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে পিএসএলের পুরনো ভিডিওগুলোও মুছে ফেলে ফ্যানকোড। এবার নতুন মৌসুমের আগে ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রি না করারই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এর ফলে দুই দেশের সম্পর্ক যে আরও খারাপের দিকে এগুচ্ছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X