স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ধূমকেতুকে নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে দুর্বার

জয়ের নায়ক পেসার সৈয়দ খালেদ আহমেদ। ছবি : বিসিবি
জয়ের নায়ক পেসার সৈয়দ খালেদ আহমেদ। ছবি : বিসিবি

ফাইনালে ধূমকেতু আগেই এক পা দিয়ে রেখেছিল। আজ সেটাও নিশ্চিত হয়ে গেল। তাও আবার দুর্বার একাদশের সৌজন্যে। মিরপুর শের-ই-বাংলায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় আজ শনিবার মুখোমুখি হয়েছিল দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ম্যাচে দুর্বার একাদশ ৭ উইকেটের অনায়েস জয় পায়। তাতে ধূমকেতুকে নিয়ে দুর্বার টানা দুই জয়ে নিশ্চিত করে ফেলে প্রতিযোগিতার ফাইনাল। আগামী সোমবার মিরপুরে হবে দুই দলের শিরোপা নির্ধারণ। ধূমকেতুর কাছে প্রথম ম্যাচ হারের পর দুরন্ত একাদশ আজ হারল দুর্বারের কাছে।

আগে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশ ১৪৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে দুর্বার। তাদের জয়ের নায়ক পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া হাসান মাহমুদ ২৭ রানে পেয়েছেন ২ উইকেট।

দুরন্ত একাদশের ব্যাটিং ভালো হয়নি। শুরুর ৪ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলকে সেখান থেকে টেনে তোলেন আরিফুল ইসলাম ও মেহরব হাসান। দুজন ৪৫ রানের জুটি গড়েন। কিন্তু তারা কেউই ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। আরিফুল ৩২ বলে ৪১ এবং মেহরব ২৩ বলে ৩৬ রান করেন।

জবাব দিতে নেমে দুর্বারের হয়ে ইনিংসের শুরুতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। ১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রান করেন তিনি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৫১ বলে ৫৮ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। পরে দলকে জয়ের পথে এগিয়ে নেন কাজী নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। ২৪ বলে ২৮ রান করেন সোহান। ২ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। আফিফ ৫ বলে ১১ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে দুরন্তর হয়ে আব্দুল গাফফার সাকলায়েন ৩.৩ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X