স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই গুলবাদিন ঝড়, এবারও দেখা যাবে আফগানিস্তানের চমক?

গুলবাদিন নাইব। ছবি : ক্রিকইনফো
গুলবাদিন নাইব। ছবি : ক্রিকইনফো

গুলবাদিন নাইবের ব্যাটে ঝলক আর শেষভাগের দ্রুত রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মিশনের শুরুতেই আত্মবিশ্বাসী বার্তা দিল আফগানিস্তান। রবিাবর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়ে দলটি।

টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে রানের গতি ছিল নিয়ন্ত্রিত। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম পাঁচ ওভারে যোগ করেন ৩৫ রান। তবে লকি ফার্গুসনের টানা দুই আঘাতে দ্রুত ছন্দ হারায় আফগানরা। জাদরান ১০ ও গুরবাজ ২৭ রানে ফিরে গেলে চাপ বাড়ে।

ঠিক তখনই দায়িত্ব নেন গুলবাদিন নাইব। সেদিকউল্লাহ আতালের সঙ্গে গড়ে তোলেন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ইনিংসের গতি পুরোপুরি বদলে দেয়। আতাল ২৯ রান করে বিদায় নিলেও নাইব থামেননি। দারবিশ রাসুলির সঙ্গে আরও ৩৩ রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি।

১৮তম ওভারে রাচিন রবীন্দ্রর বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন নাইব। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং প্রদর্শনী। পরের ওভারেই ম্যাট হেনরির বলে ফিরে যান রাসুলি (২০)।

শেষদিকে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচের রং আরও গাঢ় করে। মাত্র ১১ বলে ১৮ রান তুলে আফগানিস্তানকে পৌঁছে দেন ১৮২ রানে।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া জ্যাকব ডাফি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X