কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হারের এক দিন পর ট্রাম্প জানলেন, ক্রিকেট বিশ্বকাপ চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট খেলা এখনো যে বৈশ্বিক ক্রীড়া হিসেবে স্থান করে নিতে পারেনি, তার প্রমাণ মিলল আরও একবার। টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই কত বিতর্ক ও তোলপাড় জন্ম দিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তা মাথায় নেওয়ার সময় কোথায়?

সেটাই পরিষ্কার করলেন শক্তিধর রাষ্ট্রের এই প্রধান। তিনি জানতেনই না ভারতে ক্রিকেট বিশ্বকাপের আসর গড়িয়েছে আর সেখানে খোদ যুক্তরাষ্ট্র ক্রিকেট দলও খেলছে! তবে দেরিতে হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর জেনেছেন ট্রাম্প।

নিজ দেশের ক্রিকেট দলকে উদ্দেশ করে এক উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা ভারতের কাছে পরাজয়ের ২৪ ঘণ্টা পর।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, 'আমি মাত্রই শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে! টিম ইউএসএকে আমার পক্ষ থেকে শুভকামনা! আমাদের দল খুবই শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশেই আছে!’

৮ ফেব্রুয়ারি রাত ১০টায় (বাংলাদেশ সময়) দেওয়া এই পোস্টটি আসে শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে যুক্তরাষ্ট্র দলের ২৯ রানে হারের এক দিন পর।

উদ্বাধনী ওই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে বেশ শক্ত চ্যালেঞ্জ জানায় যুক্তরাষ্ট্র। টপ অর্ডারের ভয়াবহ ধস সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৪৯ বলে ৮৪ রান। তার এই দুর্দান্ত ইনিংসে ভারত লড়াই করার সংগ্রহ পায়। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পরও তার দল ৯ উইকেটে ১৬১ রান তোলে। সূর্যর ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শ্যাডলি ভ্যান স্কাল্কউইক। তিনি ২৫ রানে নেন ৪ উইকেট।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। অসুস্থ জসপ্রিত বুমরাহর বদলি হিসেবে শুক্রবার দলে যোগ দেওয়া মোহাম্মদ সিরাজ টেস্ট ম্যাচের মতো নিখুঁত লাইন-লেংথে বোলিং করে ২৯ রানে ৩ উইকেট নেন। তবে মিলিন্দ কুমার (৩৪), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭) ও শুভম রানজানে (৩৭) লড়াই চালিয়ে ব্যবধান কিছুটা কমান। কিন্তু ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল মাঝের ওভারে দারুণ নিয়ন্ত্রণ দেখান, ৪৮ রান দিয়ে দুজন মিলে নেন ৩ উইকেট।

শেষে যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায়। ভারত জিতে যায় ২৯ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X