স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে আইসিসি চেয়ারম্যান জয় শাহর পোস্টে এখন ‘হা হা’-র বন্যা

যে কারণে আইসিসি চেয়ারম্যান জয় শাহর পোস্টে এখন ‘হা হা’-র বন্যা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি চেয়ারম্যান ১৩ পোস্ট দিয়েছেন। তাঁর পোস্টে হা-হা দেখা যেত আগেও। কিন্তু পোস্টের প্রতিক্রিয়া কম থাকায় হা-হার মাত্রাটা সেভাবে বোঝা যায়নি। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার পরই জিনিসটা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

লিওনেল মেসি-লুইস সুয়ারেজ যখন গত বছরের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন, তখন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল। মেসি-সুয়ারেজকে ক্রিকেট ব্যাট উপহার দিয়েছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ১৫ ডিসেম্বর যে দুটি পোস্ট আইসিসি চেয়ারম্যান দিয়েছিলেন, দুটি মিলিয়ে সাড়ে ৬ হাজার রিঅ্যাকশনও পড়েনি। তবে ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে যখন স্কটল্যান্ডকে নিল আইসিসি, তখন থেকে তিনি যত পোস্ট করেছেন সবটারই প্রতিক্রিয়া কমপক্ষে এক লাখ ছাড়িয়েছে। সেই পোস্টগুলোতে গণহারে হাহা দিচ্ছেন নেটিজেনরা।

যারা জয় শাহর পোস্টে হাহা দিচ্ছেন, তাদের অনেকেই বাংলাদেশি। ২৬ জানুয়ারি থেকে আইসিসি চেয়ারম্যান যা পোস্ট দিয়েছেন, সেগুলো দেখলেই অনেক কিছু স্পষ্ট বোঝা যাবে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদিন (২৬ জানুয়ারি) ‘শুভ প্রজাতন্ত্র দিবস’ লিখে পোস্ট করেছিলেন। সেই পোস্টে ভারতের পতাকার ছবি ব্যবহার করেছিলেন তিনি। সেই পোস্টে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার প্রতিক্রিয়া এসেছে। যার মধ্যে ১ লাখ ৩৯ হাজারই হাহা। ৮৩.৭৩ শতাংশ হাহা প্রতিক্রিয়াই নয়, এই পোস্টে অনেকে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। কেউ একজন আইসিসি=ইন্ডিয়ান কমেডি কাউন্সিল লিখে আইসিসিকে খোঁচা দিয়েছেন।

প্রজাতন্ত্র দিবসের পর ১০ দিন কোনো পোস্ট করেননি জয় শাহ। ৬ ফেব্রুয়ারি ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর যুবাদের অভিনন্দন জানিয়েছিলেন আইসিসি চেয়ারম্যান। এই পোস্টে ১ লাখ ৩৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। যার মধ্যে ৫১ হাজারই হাহা। ঠিক তার পরের দিন (৭ ফেব্রুয়ারি) যেদিন বিশ্বকাপ শুরু হলো, সেদিন বিশ্বকাপের ট্রফি নিয়ে পোস্ট করা মাত্রই ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েছেন। ১ লাখ ৫৭ হাজারের মধ্যে ১ লাখ ৩১ হাজার হাহা প্রতিক্রিয়া তো রয়েছেই। সঙ্গে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গাত্মক মন্তব্যও রয়েছে। বিশ্বকাপ শুরুর দিন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও শিরোপার সঙ্গে জয় শাহ যে ছবি পোস্ট করেছেন, সেটাতে ৫৯ হাজার হাহা। সেই পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১ লাখ ১০ হাজার।

জয় শাহর ২৪ জানুয়ারির আগের একটি পোস্টেও গণহারে হাহা রিঅ্যাকশন দিয়েছিলেন ভক্ত-সমর্থকেরা। ২১ জানুয়ারি নামিবিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলার সময় আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে দুটি ছবি তুলে পোস্ট করেছিলেন আইসিসি চেয়ারম্যান। সেই পোস্টে ৯৩ হাজার প্রতিক্রিয়ার মধ্যে ৬৩ হাজারই হাহা প্রতিক্রিয়া দেখিয়েছেন। হয় ভারতে খেলতে হবে, না হলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে হবে—সেদিনই আইসিসির ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশকে নিয়ে এমন সিদ্ধান্ত হয়েছিল।

নিরাপত্তাইস্যুতে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তুলেছিল, তাতে ১২-২ ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। বিসিবিকে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) ভোট দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X