সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের পর আকাশছোঁয়া দামে পিএসএলে রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি আসন্ন পিএসএলের নিলামে তার জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগস্পিনারের জন্য। শেষ পর্যন্ত ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নেয় রাওয়ালপিন্ডি।

আজ (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন। তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হলো রিশাদের।

এই নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্য তিন জনের, তারা হচ্ছেন– সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন বাংলাদেশের ২২ জন। সেখান থেকেই দল পেলেন রিশাদ। দাম হাঁকানোর একপর্যায়ে ২৩ বছর বয়সী এই লেগস্পিন অলরাউন্ডারের দাম উঠল ৩ কোটি রুপি পর্যন্ত।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আকাশছোঁয়া দামে কিনে নেয় লাহোর কালান্দার্স। ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X