মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলের দামি ১০ ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ কততম?

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী মার্চে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তার আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের নিলাম। যেখানে বিক্রি হয়েছেন ১০৩ ক্রিকেটার। তবে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার দল পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার।

পিএসএলের এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা নিয়ে মাঠে নামবেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। স্মিথকে পেতে তাদের খরচ করতে হয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি। যা এবারের আসরে রেকর্ড দাম।

দামি ক্রিকেটারের তালিকায় দুইয়ে আছেন নাসিম শাহ। ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ৮.৫ কোটিতে ফাহিম আশরাফকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ৮ কোটির বেশি দাম পেয়েছেন ড্যারিল মিচেলও। এই কিউই অলরাউন্ডারকে পেতে ৮.০৫ কোটি পাকিস্তানি রুপি খরচ করেছে রাওয়ালপিন্ডি।

এই তালিকায় পাঁচে আছেন ফখর জামান। অভিজ্ঞ এই ওপেনারকে ৭.৯৫ কোটিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এরপর আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৭.৯ কোটি), হারিস রউফ (৭.৬ কোটি), মার্ক চ্যাপম্যান (৭ কোটি), খাজা নাফে (৬.৫ কোটি), মঈন আলি (৬.৪৪ কোটি)।

সেরা দশের শেষ নামটি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারকে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর। মোস্তাফিজুর রহমান ছাড়াও এবার পিএসএলে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X