স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই’

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছেন বুলবুল।

ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে পড়ার কারণেই মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। তবে বুলবুলের দাবি, রাজনৈতিক ঘরানার ব্যক্তিত্ব নন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘বড় কথা হচ্ছে, আমি সার্ভ করতে এসেছি। যত দিন পারি সার্ভ করব। যখন মনে হবে, চলে যাব। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, ক্ষমতা নেই। আমার শক্তি একটাই—সততা আর এত বছরের ক্রিকেটের অভিজ্ঞতা। আমাদের টিম পরিচালকদের নিয়ে, ক্রিকেট বোর্ডের কর্মীদের নিয়ে গড়া।’ সব ধরনের অনিশ্চয়তা, শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পিসিবির পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), বিসিবি, শ্রীলঙ্কা ক্রিকেটকেও (এসএলসি) প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচে চাইছে আইসিসি। বুলবুল দুই দিন আগে নিশ্চিত করেছিলেন এই তথ্য। তবে তার পক্ষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে থাকা সম্ভব না। ব্যক্তিগত কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যেতে পারছেন না বলে বুলবুল জানিয়েছিলেন।

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে দেয়নি সরকার। কারণ, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বিসিবি তুলেছিল, আইসিসি তা মেনে নেয়নি। তবে বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে। বাংলাদেশের পাওনা টাকা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের লাভের ভাগও দেবে আইসিসি। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১০

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৩

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৪

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৬

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৭

বাস খাদে পড়ে নিহত ৪

১৮

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৯

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

২০
X