স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

এক নজরে দেখুন ৬ হাজার কোটি টাকার ম্যাচে যত রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচের সেই উত্তেজনা এখন আর নেই। ছয় হাজার কোটি টাকার বহুল আলোচিত ম্যাচেও রোববার দেখা মিলল না তেমন উত্তাপ। বরং ভারতের একপেশে দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। সূর্যকুমার যাদবদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় সালমান আগার দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ১১৪ রানে গুটিয়ে যায়। কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়ামে বেশ আগেভাগেই শেষ হয়েছে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। এর কারণও রয়েছে– পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের আগে তারা ৬ জন স্পিনার দিয়ে ১৮ ওভার বল করিয়েছে। পুরো ম্যাচে পাকিস্তানের কিছু বিব্রতকর রেকর্ড এবং নতুন করে কিছু নজির তৈরি করেছে ভারত। এক নজরে চোখ বুলিয়ে নেন সেসব কীর্তি।

২৭

ভারত শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারালেও, পাকিস্তানের মোমেন্টাম কেড়ে নিয়েছেন ইশান কিষাণ। মাত্র ২৭ বলে ফিফটি করেছেন তিনি। যা ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি দ্বৈরথে তৃতীয় দ্রুততম। এর আগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ২৩ (২০১২, আহমেদাবাদ) এবং ভারতের অভিষেক ২৪ বলে (২০২৫, দুবাই) হাফসেঞ্চুরি করেন।

৭৭

ইশান শেষ পর্যন্ত ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেছেন। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রান। এই তালিকায় অপরাজিত ৮২ রান করে শীর্ষে আছেন বিরাট কোহলি। এরপর যথাক্রমে অবস্থান মোহাম্মদ রিজওয়ান (৭৯), কোহলি (৭৮), ইশান (৭৭) ও গৌতম গম্ভীরের (৭৫)।

৪২

পাকিস্তানের বিপক্ষে গতকাল ভারতীয় ওপেনার ইশান পাওয়ার প্লেতেই ৪২ রান তোলেন। যা দুটি দেশের মুখোমুখি টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’র সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শুভমান গিল ৩৫ রান করেছিলেন।

১৭৫

ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় রান ছিল ১৬০। ২০২২ সালে করা সেই রান ছাড়িয়ে ইশান-সূর্যরা রেকর্ড ১৭৫ রান করেছেন গতকাল।

৬/১১

পাকিস্তান প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৬ জন স্পিনার ব্যবহার করেছে। তারা মোট ১৮ ওভার করেছেন, যা বিশ্বকাপ ম্যাচে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে একই ভেন্যু কলম্বোতেই পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ১৮ ওভার করিয়েছে স্পিনারদের মাধ্যমে। টি-টোয়েন্টি ফরম্যাট এবং পূর্ণ সদস্য দেশের হিসাবে স্পিনারদের সমান ১৮ ওভারের কীর্তি আছে জিম্বাবুয়েরও।

ভারত ও পাকিস্তান সবমিলিয়ে ১১ জন স্পিনার ব্যবহার করেছে, যা পুরুষদের টি-টোয়েন্টি সর্বোচ্চ। পাকিস্তানের ৬ এবং ভারতের ৫ স্পিনার বল করেছেন।

১১৪/৬১

মাত্র ১১৪ রানে গুটিংয়ে যাওয়ায় ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। ২০১৪ আসরে তারা সর্বোচ্চ ৮৪ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর তাদের করা ১১৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ আসরে ৮২ এবং ২০২৪ বিশ্বকাপে ১১৩ রানে অলআউট হওয়ার নজির আছে পাকিস্তানের।

৮–১

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে নির্দিষ্ট দলের বিপক্ষে ৬টির বেশি জয় নেই আর কারো–ই। এ ছাড়া এ নিয়ে ভারত টানা ৬ ম্যাচে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল।

১৬

২০২৩ সালের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত সংস্করণের ইভেন্টে টানা ১৬ ম্যাচ জিতল ভারত। যা পুরুষ দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতেছিল টানা ১৫ ম্যাচ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসাবে টানা ১১ জয় ভারতের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X