মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেভারিট দক্ষিণ আফ্রিকার চারে চার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অপরাজিত থেকেই সুপার এইটে গেল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। করবিন বশের বোলিং ম্যাজিকের পর ব্যাট হাতে ডেওয়াল্ড ব্রেভিস এবং রায়ান রিকেলটন মিলে বশ করেছেন আমিরাতকে।

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে আমিরাতকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ ওয়াসিম। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন ওয়াসিম। যদিও ইনিংস অত বেশি লম্বা হয়নি। ওপেনিং জুটি থেকে এসেছে ৩৮ রান। ১২ বলে ২২ রানের ক্যামিও খেলে বিদায় নিয়েছেন অধিনায়ক ওয়াসিম। এরপর রানের গতি কিছুটা কমে যায়। ক্রিজে জুটি বাঁধেন আরিয়ানশ শর্মা এবং আলিশান শারাফু। ১৭ বলে ১৩ রান করে দলের ৪২ রানের মাথাতে থেমেছেন আরিয়ানশ। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৪ রান তোলে আমিরাত।

বাকি ব্যাটাররা সেভাবে ক্রিজে থিতু হতে পারছিলেন না। টিকে ছিলেন কেবল আরিয়ানশ। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। ক্রিজে টিকে থেকে পরিস্থিতির দাবি মিটিয়ে বের করেছেন রান। চারে নামা সোহাইব খান ১১ বলে ৬ রান করে বিদায় নেন।

এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আরিয়ানশ। ফিফটির খুব কাছেও গিয়েও ফিফটিটা ছুঁতে পারেননি যদিও। ৩৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের ১১২ রানের মাথাতে থেমেছেন তিনি। বাকিদের মধ্যে মোহাম্মদ আফরান ১৮ বলে ১১ রান করেছেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট শিকার করেছেন করবিন বশ। ২ উইকেট নেন অ্যানরিখ নরকিয়া। ১ উইকেট তুলেছেন জর্জ লিন্ডে।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত শুরু এনে দেন এইডেন মারক্রাম। শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আমিরাতের বোলারদের কচুকাটা করেছেন তিনি। যদিও ইনিংস অত লম্বা হয়নি। দলের ৩২ রানের মাথাতে ১১ বলে ২৮ রানের ক্যামিও খেলে বিদায় নেন মারক্রাম।

এরপর টিকে থাকা ওপেনার কুইন্টন ডি ককের সাথে যোগ দেন রায়ান রিকেলটন। ডি কক বেশি একটা সুবিধা করতে পারেননি। দলের ৫৬ রানের মাথাতে ১৬ বলে ১৪ রান করে বিদায় নেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। চারে নেমে রিকেলটনের সাথে যোগ দেন ডেওয়াল্ড ব্রেভিস। আমিরাতের বোলারদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়েছেন দুজন। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন। ব্রেভিস-রিকেলটনের কার্যকরী ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে জয়ের খুব কাছে গিয়ে আউট হয়েছেন দুজন। টানা দুই ওভারে দুজনের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ১৬ বলে ৩০ রান করে দলের ১০৫ রানের মাথাতে বিদায় নেন রিকেলটন। ব্রেভিস খেলেছেন ২৫ বলে ৩৬ রানের ইনিংস, আউট হয়েছেন দলের ১১৬ রানের মাথাতে। শেষ দিকে বাকি কাজ সেরেছেন ত্রিস্টান স্টাবস এবং জ্যাসন স্মিথ। ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৭ বলে ৬ রান করে ক্রিজে টিকে ছিলেন স্টাবস। স্মিথ অপরাজিত ছিলেন ৫ বলে ৩ রান করে।

আমিরাতের হয়ে মোহাম্মদ আফরান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ ফারুক এবং হায়দার আলী ১টি করে উইকেট শিকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X