স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এই পরিসংখ্যান বলছে সেমিফাইনালে যাবে পাকিস্তান

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপার এইটের লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় এবার পাকিস্তানও। কেননা, সুপার এইটের গ্রুপ-২ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে হারানোর পর নিউজল্যান্ডের পয়েন্ট এখন ৩। অন্যদিকে দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ১। অর্থাৎ এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিতে ওঠার লড়াইয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

তবে এ দুদলের মধ্যে সেমিতে ওঠার লড়াইয়ে স্পষ্ট এগিয়ে নিউজিল্যান্ড। শুধু যে পয়েন্টে এগিয়ে কিউইরা, এমন নয়। বরং পাকিস্তানের (-০.৪৬১) চেয়ে রানরেটেও এগিয়ে নিউজিল্যান্ড (৩.০৫০)। তারপরও সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে আছে পাকিস্তানের। সেটা কীভাবে?

সমীকরণ সেই আগের মতোই। হাতে থাকা ম্যাচটাতে জিততে হবে পাকিস্তানকে। অন্যদিকে নিউজিল্যান্ডকে পরের ম্যাচটা হারতে হবে। তখন দুই দলেরই পয়েন্ট সমান ৩ করে হবে। কিন্তু শুধু পাকিস্তান জিতলে, আর নিউজিল্যান্ড হারলেই চলবে না। রানরেটেও দুদলের মধ্যে যে ৩.৫১১ ব্যবধান আছে, সেটা পেরিয়ে যেতে হবে পাকিস্তানকে।

এই রানরেট অতিক্রম করার সমীকরণ কী? সেটার একটা নমুনা দিয়েছেন পরিসংখ্যান নিয়ে কাজ করা পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক মাজহার আরশাদ। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের কাছে পরের ম্যাচে নিউজিল্যান্ড যদি ২০ রানে হারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করে পাকিস্তানকে অন্তত ৫০ রানের ব্যবধানে জিততে হবে। তবেই শেষ চারে উঠতে পারবে পাকিস্তান।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারায়, তবে শ্রীলঙ্কাকে অন্তত ২০ রানে হারাতে পারলেই সেমির টিকিট পাবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান যদি রান তাড়া করে? সেক্ষেত্রে (ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ৫০ রানে হারলে) শ্রীলঙ্কার দেওয়ার লক্ষ্য ১৭.৫ ওভারের মধ্যেই ছুঁয়ে ফেলতে হবে পাকিস্তানকে।

কোনো কারণে নিউজিল্যান্ড যদি পরের ম্যাচটা জিতে যায়, পাকিস্তানের এসব সমীকরণ আর কোনো কাজে আসবে না। তখন ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠবে কিউইরা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ চারে থাকবে ইংল্যান্ড। আর পাকিস্তানকে বিদায় নিতে হবে শেষ আট থেকেই। কোনো কারণে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলও বিদায় নিশ্চিত পাকিস্তানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X