স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিককে নিয়ে সুখবর জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে গিয়েছিল বিমান চলাচলও। আর এতে জেদ্দায় আটকা পড়েছিলেন ওমরা পালনে সৌদি আরবে যাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। অবশেষে তাকে নিয়ে সুখবর দিলেন আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আজ ১লা মার্চ রাতেই সৌদি আরব থেকে দেশের বিমানে ওঠার কথা রয়েছে মুশফিকের। ২ মার্চ সকালের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন তিনি।

গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি যে আজকের রাতের একটি ফিরতি ফ্লাইটে মুশফিকুর রহিম আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে।’

জেদ্দায় আটকা পড়া মুশফিক ভালো আছেন জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা বাংলাদেশিরা, বিভিন্নভাবে এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন। মুশফিক কালকে সকালেই দেশে ফিরে আসবে আশা করি।

পবিত্র রমজান মাসে ওমরা পালনে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সেখানে ওমরা সম্পন্নও করেন। তবে দেশে ফেরার পথে বিপত্তির শিকার হন। জেদ্দায় আটকা পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিক নিজেই জানান এ কথা। একইসাথে সবার কাছে দোয়া চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X