স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেই কাল মাঠে নামছে ইরানের মেয়েরা

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর এশিয়ান কাপ ফুটবল। আজ রোববার (১ মার্চ) আসরের উদ্বোধনী ম্যাচে পার্থে ফিলিপাইনের মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।

১২ দলের এই টুর্নামেন্টে আছে ইরানও। যারা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা এই আসরে নাম লিখিয়েছে। আগামীকাল সোমবার (২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরানের মেয়েরা। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

অস্ট্রেলিয়ায় যখন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইরানের মেয়েরা, তখন জ্বলছে তাদের স্বদেশ। ওয়াশিংটন ও ইসরায়েলের হামলায় শনিবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। মারা গেছেন দেশটির আরও কয়েক শতাধিক মানুষ। হতাহতের খবর হাজারেরও ওপরে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে বলেছে, ‘এই চ্যালেঞ্জিং সময়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এএফসির সর্বোচ্চ অগ্রাধিকার হল সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ভক্তদের সুরক্ষা দেওয়া। তাই ইরানের নারী জাতীয় ফুটবল দল এবং গোল্ডকোস্টে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ এবং নিয়মিত যোগাযোগ রাখছি। আমারা পূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করছি।’

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইরানের কোচ মারজিয়াহ জাফারি বলেছেন, ‘এই টুর্নামেন্টে ইরানি নারীদের সম্ভাবনা দেখানোর একটি সুযোগ। ইরানের লিগ শেষে আমরা ভালো প্রশিক্ষণ ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া আসার আগে ফলপ্রসূ কয়েকটি সেশন করেছি। আমি আশা করি আগামীকাল আপনাদের একটি ভালো ম্যাচ উপহার দিতে পারেবা।’

এই টুর্নামেন্টটি ইরানি অনেক খেলোয়াড়ের জন্য সর্বকালের সবচেয় বড় অভিজ্ঞতা হবে। সর্বশেষ ২০২২ সালের আসরে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সেবার চীন ও চাইনিজ তাইপের কাছে যথাক্রমে ৭-০ ও ৫-০ গোলে হেরেছিল। ওই আসরে বড় হারের সম্মুখীন হলেও ইরানে নারীদের কঠোর সীমাবদ্ধতার দেওয়াল কিছুটা হলেও ভেঙেছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X