স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আটকা পড়ল জিম্বাবুয়ে, মুক্তি মিলবে কবে?

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : ক্রিকইনফো
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : ক্রিকইনফো

এবারের বিশ্বকাপে সেরা চমকটা দেখিয়েছে জিম্বাবুয়ে। দুর্দান্ত খেলে টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নিয়েছিল সিকান্দার রাজার দল। তব শেষ আটে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আজ সোমবার দেশে ফেরার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ভারতে আটকা পড়েছে তারা। রবিবারে টুর্নামেন্ট শেষ করে সোমবারেই ফেরার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত যাত্রা স্থগিত করতে হয়েছে দলটিকে।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে জিম্বাবুয়ের। তবে মাঠের লড়াই শেষ হলেও ভ্রমণ অনিশ্চয়তায় নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি।

সোমবার ভোর থেকে ধাপে ধাপে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি-দুবাই-হারারে রুটে ফেরার পরিকল্পনা ছিল জিম্বাবুয়ের। ভোর সাড়ে ৪টায় দলের একাংশ রওনা দেওয়ার কথা ছিল, বাকিরা যেতেন পরে। কিন্তু আকাশসীমা বন্ধ থাকায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন বিকল্প এয়ারলাইনস ও বিকল্প ট্রানজিট হাব নিয়ে আলোচনা চলছে।

দলের কোচ জাস্টিন স্যামন্স ভ্রমণ পরিকল্পনা নিয়ে স্পষ্টতার অভাবের কথা স্বীকার করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার জানা মতে এ বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানানো হয়নি। ম্যাচের সময় পর্যন্ত কিছু জানা ছিল না। আমরা খেলাতেই মনোযোগ দিয়েছি, এরপর কী হবে সে বিষয়ে আপডেট পাইনি।’

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বহু এয়ারলাইনস ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংশ্লিষ্ট খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল ও সম্প্রচারকর্মীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জরুরি বিকল্প পরিকল্পনা সক্রিয় করেছে।

আইসিসি বলেছে, মধ্যপ্রাচ্যের এই সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি প্রভাব না ফেললেও অধিকাংশ দল ও কর্মকর্তারা দেশে ফেরার পথে উপসাগরীয় হাব, বিশেষ করে দুবাই বিমানবন্দর। ফলে বর্তমান পরিস্থিতি তাদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

আইসিসির ট্রাভেল ও লজিস্টিকস বিভাগ ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প সংযোগের ব্যবস্থা করতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করছে। পাশাপাশি নিরাপত্তা পরামর্শক দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি অনুযায়ী নির্দেশনা দিচ্ছে।

বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হলেও জিম্বাবুয়ের জন্য নতুন লড়াই এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X