স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হচ্ছে তো?

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাত নাড়িয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।

সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ এবং ১৫ই মার্চ হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু বর্তমান আঞ্চলিক অস্থিরতার কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ফলে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে।

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে এবারের বিশ্বকাপে সুপার এইটে থেমে গেছে পাকিস্তানের পথচলা। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, পিসিবির নির্বাচক কমিটি দলে একগাদা পরিবর্তন আনার চিন্তা করছে। বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুবদের মতো ক্রিকেটারদের কপাল পুড়তে পারে। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই মূলত দলে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ভারতে আটকা পড়েছে। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা করার কারণে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহরও আটকা পড়েছে দুবাইয়ে। তবে মুশফিকুর রহিম আজ সকালে সৌদি আরব থেকে দেশে ফিরে টাইগারপ্রেমীদের স্বস্তির খবর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X