স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে না হারতে পাকিস্তানের সাবেক ওপেনারের পরামর্শ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। চলমান বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে পারেননি দেশটির সাবেক এই অধিনায়ক। তাকে নিয়ে পাকিস্তানে ব্যাপকভাবে চলমান বিতর্কের মধ্যেই সাবেক ওপেনার আহমেদ শেহজাদ এবার স্পষ্ট বার্তা দিলেন। তিনি সরাসরি সমর্থন জানিয়েছেন বাবর আজমের প্রতি এবং সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেছেন। বাংলাদেশ সফর সামনে রেখে পাকিস্তান দলে বাবর আজমের থাকা-না থাকা নিয়ে কথা বলেছেন শেহজাদ।

জিও নিউজে এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। সব দোষ বাবরের না, সব খারাপ তার জন্য হয়নি।’

এসময় তিনি আরও মনে করিয়ে দেন যে, পাকিস্তানের ওয়ানডে সেটআপে বাবরের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। শেহজাদের ভাষায়, ‘বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা আপনাদের? বাবর আজম (বাংলাদেশে) না গেলে আপনি কিভাবে জিতবেন? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রান করে।’

বাংলাদেশ সফরকে সামনে রেখে অভিজ্ঞতার গুরুত্বও তুলে ধরেন তিনি, ‘ওদের (বাংলাদেশ) ভালো দল। ওরা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে, আর দল হিমশিম খেতে পারে। ওখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। এমন খেলোয়াড় দরকার যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ।’

শুধু তাই নয়, বাবরের ফর্মে ফেরার ক্ষেত্রেও এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন শেহজাদ। তার ভাষ্যমতে, ‘বাবরের বাংলাদেশে যাওয়া আরো দুইটি কারণে দরকার- প্রথমত, সে ফর্মে নেই এবং দ্বিতীয়ত সে অনেক দিন ধরে ওয়ানডে খেলে না। এই সিরিজটি খেললে আবার সে চালু হবে।’

শেষে তার দৃঢ় উচ্চারণ, ‘আপনি বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না, এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে।’

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ই মার্চ। এরপর ১৩ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। দুপুর ২টা ১৫ মিনিট থেকে শুরু হবে ম্যাচগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X