স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ল বিশ্বকাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুরুর আগেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটক কম হয়নি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তো ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিওবা শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান করে ম্যাচ আয়োজন করতে পেরেছে আইসিসি। রোমাঞ্চকর সেই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যেও বাড়তি উন্মাদনা ছিল। শুধু সেই ম্যাচ নয়, এবারের আসর দর্শক সংখ্যায় ইতোমধ্যেই রেকর্ড গড়েছে।

আসরের এখনো সেমি ফাইনাল ও ফাইনাল বাকি। তার আগেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দর্শক সংখ্যার রেকর্ড। এ তথ্য নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয় শাহ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর যাত্রা শুরু হয়েছিল সবার জন্য সহজপ্রাপ্য ক্রিকেট ইভেন্টে পরিণত করার লক্ষ্য নিয়ে। ভারতে এই আসরের দর্শকসংখ্যা ৫০০ মিলিয়নের সীমা অতিক্রম করেছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।’

ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ সাড়া ফেলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৬৫ মিলিয়ন দর্শক খেলা দেখেছেন।

তিনি বলেন, ‘জিওহটস্টারে একসঙ্গে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৬৫ মিলিয়নে পৌঁছানোও ছিল আনন্দের বিষয়। আজ রাত থেকে টুর্নামেন্টের নকআউট পর্ব শুরু হচ্ছে। আমরা আশা করি, ভারতীয় সমর্থকদের অপরিসীম ভালোবাসা আমাদের ইভেন্টগুলোকে আরও নতুন রেকর্ড গড়তে সহায়তা করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১০

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১২

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৩

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৪

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৫

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৬

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৭

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৯

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

২০
X