স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াংখেড়েকে চুপ করিয়ে দেব, সেই কামিন্সের মতোই ভারতকে হুঙ্কার!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩ সালের নভেম্বর। অজি অধিনায়ক হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করিয়ে দেব। আর সেটাই হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতেছিল অস্ট্রেলিয়া। তিন বছর পর আবারও এল সেই হুঙ্কার।

ভারতকে এবার হুঙ্কার দিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। তিনি জানিয়ে দিলেন, ভারতকে সেমিফাইনালে হারিয়ে ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চান। আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে সেমির যুদ্ধে নামছে ভারত। সুপার এইটে সাঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে মাঠে নামবেন সূর্যরা। তবে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড অনেক শক্তিশালী। বিশ্বকাপের শুরুটা নড়বড়ে হলেও এখন ব্রুকদের টিম দারুণ ছন্দে রয়েছে। বোলারদের মধ্যে জোফ্রা আর্চারও স্বরুপে ফিরেছেন।

সূর্যদের সেটা আবারও মনে করিয়ে দিলেন স্যাম কুরান। তিন বছর আগের আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মত তিনিও বলে রাখলেন, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চান। এ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘‌প্রথমেই একটা কথা বলে রাখছি যে, আমরা কাউকে ভয় পাই না। সে যে টিমই হোক না কেন। ওয়াংখেড়ে ঐতিহ্যবাহী স্টেডিয়াম। তবে আশা করছি, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে নিশ্চুপ রাখতে পারব। যদি সমর্থকরা চুপ হয়ে যায়, তাহলে ইংল্যান্ড আরও ভাল খেলবে।’‌

যা শুনে মনে পড়তেই পারে তিন বছর আগের সেই স্মৃতি। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘‌ভারত বিশ্বকাপে ভাল খেলেছে। সমর্থকরা পাশে থাকবে। তাই তাদের চুপ করিয়ে দেওয়ার থেকে আনন্দের আর কিছু হতে পারে না।’‌ কামিন্সরা সেটা করেছিলেন। রোহিত–বিরাটদের হারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লক্ষ ৩০ হাজার সমর্থক চুপ হয়ে গিয়েছিল। এবার কি কুরানরাও সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন? নাকি অতীত শিক্ষা নিয়ে সূর্যকুমার যাদবরা ফাইনালের টিকিট কাটবেন?

এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত–ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে জিতেছিল ইংল্যান্ড এবং চ্যাম্পিয়নও হয়েছিল। তবে ২০২৪ সালে ভারত জিতেছিল, সেইসঙ্গে চ্যাম্পিয়নও হয়েছিল। এবার শেষের হাসিটা হাসবে কারা? আগামী রোববারই মিলবে তার উত্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X