স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে বিদায়, যা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

ছবি : ক্রিকইনফো
ছবি : ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সুপার এইটে উঠে প্রোটিয়ারা। এই রাউন্ডে তাদের হারাতে পারেনি ভারতও। কিন্তু সেমিফাইনালেই থেমে গেল তাদের জয়রথ। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই।

হারের পর হতাশাই প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকের এমন ফলাফলে খুবই হতাশ। তবে পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আগে নিজের আবেগটাকে সান্তনা দিতে হবে। তারপর দল হিসেবে বসে আলোচনা করব। আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ। তবে আরও শক্ত হয়ে, আরও ভালো দল হয়ে ফিরতে হবে আমাদের।’

নিজেদের ম্যাচ হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি মার্করাম। কিউই ব্যাটার এবং বোলারদের প্রংশসা করেন তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় শুরুতে তারা দারুণ বোলিং করেছে। তাদের বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতেই হবে। আর কেউ যখন এমন একটি ইনিংস খেলে, তখন বেশিরভাগ সময়ই ম্যাচ আপনার দিকে থাকে না।’

তার ভাষ্যমতে, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছিল। আমাদের হয়তো ১৯০ পর্যন্ত টেনে নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। তাহলে ম্যাচে থাকা যেত। কিন্তু দুই ওপেনারের কলাণে তারা পাওয়ারপ্লেতেই দুর্দান্ত সূচনা পেয়ে যায়। ম্যাচ দ্রুত শেষ করে দেওয়ার জন্য ফিন অ্যালেন ও সিফার্টের ইনিংসকে বড় কৃতিত্ব দিতে হবে।’

প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরি এবং টিম সেইফার্টের ফিফটিতে ৯ উইকেট এবং ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X