স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আজ ওয়াংখেড়েতে নামার আগে দুদলের জয়-পরাজয় সমান এক। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে ১০ উইকেটে হারায় ইংল্যান্ড। বিপরীতে ২০২৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় ভারত। আজ তাই দুদলের সামনেই সুযোগ এগিয়ে যাওয়ার।

তবে কাজটা দুদলের জন্যই সহজ হবে না। ভারতকে হারাতে পারলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে ইংল্যান্ড। তার থেকে অবশ্য সেমিফাইনাল ম্যাচটিতে নির্ভর করছে ২০১০ ও ২০২২ চ্যাম্পিয়নদের ভবিষ্যত। আগামী ২ বছর তাদের ক্রিকেট কোনো পথে যাবে সেটার ভাগ্যে নাকি ওয়াংখেড়েতে ঠিক হবে। এমনটাই নিজেদের প্রতিবেদনে জানিয়েছে বিবিসি স্পোর্টস।

ইংল্যান্ডের হয়ে কোচিং ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে ‘হানিমুন পিরিয়ড’ পার হয়ে এখন চেয়ার সামলানো নিয়ে চিন্তিত নিউজিল্যান্ডের সাবেক ওপেনার। আজ তার চিন্তা কমাতে পারেন শিষ্যরা। ভারতকে হারাতে পারলে বেঁচে যেতে পারে তার চাকরি। অন্যথা, পত্রপাঠ বিদায়। তিন সংস্করণে ইংলিশরা বাজে পারফরম্যান্স করায় অনেকদিন ধরেই তার ছাঁটাই চেয়ে আসছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। ম্যাককালামের বাইরে দলে ব্রাত্য হতে পারেন বেশ কজন ক্রিকেটারও।

তার মধ্যে অন্যতম হচ্ছেন-জস বাটলার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছা উইকেটরক্ষক ব্যাটার যেন ভুলে গেছেন নিজের ব্যাটিং। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে তার ব্যাটে নেই কোনো ফিফটি। সর্বোচ্চ ৩৯। এতটাই বাজে ছন্দে আছেন সর্বশেষ পাঁচ ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি বাটলার। ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরত্বপূর্ণ অবদান রাখা ৩৫ বছর বয়সী ব্যাটার যেন তাই ‘শেষ ড্যান্সের’ সুযোগ পাচ্ছেন। ভারতকে হারাতে পারলে সময়টা বাড়বে। করুণ অবস্থা ওয়ানডেতেও।

সর্বশেষ ১৬ ইনিংসে করেছেন মাত্র ২টি ফিফটি। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতে নিজের পুরোনো রূপটা দেখানো জরুরী হয়ে পড়েছে বাটলারের। আজ পারবেন কি না সেটাই এখন দেখার বিষয়। ‘রুদ্রমূর্তিতে’ ফিরতে হলে বাটলারকে অনেক কিছুর মোকাবিলা করতে হবে। শুধু শক্তিশালী ভারতের বিপক্ষেই মোকাবিলাই করতে হবে না, ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সূর্যকুমার যাদব-জাসপ্রীত বুমরাহদের দর্শকদেরও করতে হবে। সঙ্গে শিরোপা ধরে রাখার সুযোগটা তো আর মিস করতে চাইবে না ভারত। কেননা তাদের সামনে সুযোগ মিলবে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে সর্বোচ্চ ৩বার চ্যাম্পিয়ন হওয়ার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোয়ানোর ক্ষত এখনো দগদগে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X