স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:২০ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মূলত, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলোয়াড়দের নিরাপত্তা এবং ভ্রমণ ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান এই প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X