স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পরিষদের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বুধবার (১১ মার্চ) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা এসেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম।

এর আগে রবিবার (৮ মার্চ) বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনএসসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে জমা দেন তামিম ইকবালসহ শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তা ও কাউন্সিলদের বড় একটি অংশ।

গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিমের সঙ্গে এনএসসিতে উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, একই ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদউজ্জামান, সাবেক বিসিবি পরিচালক ও সূর্যতরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহাসহ আরো অনেকে।

স্বাধীন তদন্ত কমিটির কার্যপরিধিতে আছে ২০২৫ বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করা। অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা।

গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নতুন কমিটি গঠন করা হয়।

তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরো অনেক ক্লাব কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকরা। এর জেরে ঢাকার ক্লাব ক্রিকেটে নেমে এসেছে স্থবিরতা। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ জানিয়েছে এনএসসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X