স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান বলেই কী এই মিল?

উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উল্লাস। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উল্লাস। ছবি : ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সময়টা থেকে যেন মিলে-মিশে একাকার হয়ে গিয়েছিল এই দুই দেশ। হয়ে উঠেছিল সত্যিকারের ‘ভাই-ভাই’। যদিওবা শেষ পর্যন্ত ‘বয়কট’ নাটকের অবসান ঘটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঠিকই খেলেছে পাকিস্তান। তবে সেই বিশ্বকাপ এখন অতীত ঘটনা।

বিশ্বকাপ পর্ব শেষ করে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান এখন বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সিরিজেও দুই দেশের মধ্যে ঘটে গেছে দারুণ কিছু ঘটনা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের করা সালমান আগার রান আউট তো রীতিমতো তোলপাড় তুলেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। এই ঘটনার পর থেকে আরও একবার সামনে এসেছে ‘ক্রিকেটীয় চেতনা’ নাকি আইন, কোনটা আগে চিরন্তন— এই প্রশ্ন। বিশ্বকাপের আগে দারুণ বন্ধু হয়ে ওঠা দুই দলের মধ্যেই যেন হঠাৎ বৈরিতার আবির্ভাব।

তবে এই সিরিজে বাংলাদেশ-পাকিস্তানের দারুণ মিলও আছে। কেউ কেউ তো আবার ‘কাকতাল’ নাকি ‘কোকিলতাল’ তা নিয়ে হাস্যরসও করছে।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই একই চিত্রনাট্য। বেরসিক ঝড়ো বৃষ্টির আগে পরে হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

মজার মিলটা ঘটেছে আসলে স্কোরবোর্ডে। প্রথম ম্যাচে পাকিস্তান ১১৪ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ঘটল ঠিক উল্টো। আজ বাংলাদেশ অলআউট সেই ঠিক ১১৪ রানেই। এমনটা আসলে কীভাবে সম্ভব? বাংলাদেশ-পাকিস্তান বলেই কী এই মিল?

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ১১৪ রানে। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে সফরকারীদের এই জয়ের নায়ক মাজ সাদাকাত। প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সাদাকাত।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা হয়েছিল খুবই বাজে। দলীয় ১৫ রানেই ৩ ব্যাটারকে হারায় তারা। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় স্বাগতিকদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। বৃষ্টির আগে ৩ উইকেট হারানো দলটি লিটন দাসের ঝড়ো ব্যাটে আশা দেখছিল। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটার প্যাভিলিয়নে হাঁটার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয় তারা।

চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৪১ রান করেন লিটন। বাংলাদেশের হয়ে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ২৮ রান করেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের আর কোনো ব্যাটার পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনের অর্ধেকের বেশি ধসিয়ে দেন সাদাকাতা ও হারিস রউফ। শাহিনের শিকার দুটি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল উড়ন্ত। কিন্তু শেষ দিকে বাংলাদেশের বোলাররা লাগাম টেনে ধরায় পৌনে তিনশর আগেই থামে অতিথিরা। মাজ সাদাকাত ৭৫ এবং সালমান আলী আগা করেন ৬৪ রান। ফিফটির দেখা না পেলেও তাদের সঙ্গে যোগ দেন মোহাম্মদ রিজওয়ান (৪৪ রান) এবং সাহিবজাদা ফারহান (৩১ রান)। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩ এবং মিরাজ নেন ২ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X