স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কবে ফিরবেন সাকিব জানালেন তার গুরু

এক সময় সাকিব-সৌম্যদের এভাবেই পরামর্শ দিতেন নাজমুল আবেদীন। ছবি : সংগৃহীত
এক সময় সাকিব-সৌম্যদের এভাবেই পরামর্শ দিতেন নাজমুল আবেদীন। ছবি : সংগৃহীত

সাকিব-মুশফিক-সৌম্য-নাসির—সবার গুরু নাজমুল আবেদীন। সবার কাছে ফাহিম স্যার নামেই যার খ্যাতি। বিকেএসপির শুরু থেকেই ক্রিকেটের প্রধান কোচ হিসেবে যার কাঁধে দায়িত্ব বর্তেছিল; এখন তিনি পালন করছেন বোর্ড পরিচালক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্সের গুরুদায়িত্ব।

সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের গুরু নাজমুল আবেদীন ফাহিম। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপরে তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে। টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব। তারপরে অন্য কিছু।’

নিউজিল্যান্ড সিরিজে ফেরা নিয়ে ফাহিম জানান, ‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু এড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’

২০২৪ সালের ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X