স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএল থেকে বড় সুসংবাদ পেলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

ঈদের আগে বড় সুসংবাদ পেলেন তানজিদ হাসান তামিম। এবারের আসরের ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে দল পেয়েছেন তারকা ব্যাটার তানজিদ হাসান তামিম। তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। একই দলের হয়ে খেলার কথা রয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামেরও। নাহিদকে নিলাম থেকে কিনে নেওয়ার পর কিছু দিন আগে শরিফুলকে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করে পেশোয়ার।

সব মিলে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৬-এ। পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমান দল পান। এরপর মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স নিলাম থেকে কিনে নেয় পারভেজ হোসেন ইমনকে। নাহিদও দল পান নিলামে। নিলাম থেকে কিনে নেওয়া হয় গত আসরে লাহোরক শিরোপা জেতানোর অন্যতম কারিগর রিশাদ হোসেনকে, তাকে নেয় রাওয়ালপিন্ডির নতুন দল পিন্ডিজ।

পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর দল পান শরিফুল। আর সেই সিরিজের পারফরম্যান্সে এবার দল পেলেন তামিম। মোস্তাফিজ সাড়ে ৬ কোটির মতো পাকিস্তানি রুপি, ইমন-রানা ৬০ লাখ রুপি এবং রিশাদ ৩ কোটি রুপি পাবেন পিএসএল খেলে। যদিও শরিফুল ও তামিমকে কত টাকায় কেনা হয়েছে তা জানা যায়নি।

পেশোয়ার তাদের পিএসএল মিশন শুরু করবে আগামী ২৮ মার্চ, পিন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে তাই রিশাদের সাথে নাহিদ-শরিফুল-তামিমদের মাঠে লড়াই দেখা যেতে পারে। পেশোয়ারের পরের ম্যাচ ৩১ মার্চ, ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। মোস্তাফিজ-ইমনের লাহোরের বিপক্ষে ম্যাচ ১১ এপ্রিল। লাহোর আবার পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X